ঢাকা, বুধবার, ৩ জুন, ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮

ads

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশালের বিভিন্ন হাসপাতালে ১০৪ জন, চট্টগ্রামে ৩৯, ঢাকা বিভাগে ১৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫, খুলনায় ৭, ময়মনসিংহে ৪, রাজশাহীতে ১৮, রংপুরে ৩ জন ভর্তি হয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১৬ জন। 


চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯২৬ জন। চলতি বছর মৃত্যু হয়েছে ৩০ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন এবং জুনে ৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।

ads
ads
ads

Our Facebook Page